×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৫
  • ২৯৩ বার পঠিত
 মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুন লেগে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত হয় বলে নিশ্চিত করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু।

বাজার কমিটির সভাপতি জানান,আমাদের বাইশারী বাজার হেফজখানা সংলগ্ন গ্যাস সিলিন্ডারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণার সাথে সাথেই আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ মুদি দোকান ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দুইদিন আগেই ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মালামাল তোলা হয়েছে। দোকান এবং গুদাম ভর্তি মালামাল ছিল। বকেয়া টাকার খাতাও পুড়ে গেছে আগুনে। সব মিলিয়ে ২৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান ওই ব্যবসায়ি।

তবে ভিন্নমত পোষন করেন আরেক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন- রাতে দোকানে তার বাবা ছিল। মশার কয়েল তিনি রাখেননি। কেউ তার তার সাথে শত্রুতা করেছে। তার দোকানে চাউল, গ্যাস সিলিন্ডার, এসিড, রাবার সিট এবং রাবারের বিভিন্ন পন্য ছিল বলে জানান। 

নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বিপুল পরিমাণ মজুদ রাখা গ্যাস সিলিন্ডারের কারণেই আগুন দ্রুত বিস্তার করে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, বাইশারীর অগ্নিকাণ্ডের বিষয়টি বাজার পরিচালনা কমিটিসহ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat