সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
রীতিমতো আইন করে বহুবিবাহ নিষিদ্ধ করার পথে হাঁটছে আসাম সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর ) বিধানসভায় এ সংক্রান্ত একটি বিল পেশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। বিলে বহুগামিতাকে " অপরাধ " হিসেবে গণ্য করা হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে, প্রথম বার ধরা পড়লে হতে পারে ৭ বছরের জেল। মঙ্গলবার (২৫ নভেম্বর ) বিধানসভায়, আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল " ২০২৫" পেশ করেন হিমন্ত। স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী। শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার সময়ে বিরোধী কংগ্রেস, সিপিএম এবং রাইজোর দলের বিধায়কগণরা ওয়াক আউট করলে তাঁদের অনুপস্থিতিতেই বিলটি পেশ করা হয়। প্রস্তাবিত বিলটি ষষ্ঠ তালিকাভুক্ত এলাকা ব্যতীত সারা রাজ্যেই প্রযোজ্য হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই বিলের আওতায় আনা হবে না।