×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৩৬ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লামা পৌরসভার ২ নং ওয়ার্ডে লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (LDF) এর উদ্যোগে ডেংগু ও পরিচ্ছন্নতা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর)  সকালে লামা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নয়াপাড়া চৌ রাস্তার মোড়ে এ সভায় 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা এলজিআরডি প্রকৌশলী মোঃ আবু হানিফ, লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ প্রমূখ। 

এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ এবং তরুণ স্বেচ্ছাসেবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ডেংগু মোকাবিলায় সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিস্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশা প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ি ও এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে ডেংগু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।

LDF-এর  সবার সহযোগিতায় এ আয়োজনে আমরা বিশ্বাস করি— “সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেংগু প্রতিরোধ করতে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat