×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১৫৬ বার পঠিত
রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদাবাজির অভিযোগে মোঃ তোহিদুল ইসলাম নয়ন নামে এক ছাত্রদল নেতা ও তার ২ সঙ্গী সহ কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। 

নয়ন আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে।

 অপর ২ সঙ্গীরা হলেন-আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌর ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে ইকবাল হোসেন। 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদের ৩ জনকে আটক করেন কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানান, রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের খবর পেয়ে কোস্ট গার্ডের একটি টিম হাতেনাতে তাদেরকে আটক করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন লঞ্চঘাটে চাঁদা তোলার কথা স্বীকার করেছে। এবং তার হাতে একটি রশিদ বইও পাওয়া গেছে। তবে লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি সে।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নয়ন আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি করার খবর তারা পেয়েছেন।

 আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা হাতেনাতে তাকে রশিদ সহ আটক করেন। চাঁদা তোলার কথা নয়ন নিজেই স্বীকার করেছে। তাকেসহ তার ২ সঙ্গীয়কে থানায় হস্তান্তর করা হয়েছে। 

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে নয়ন সহ তিনজনের নামে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat