×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০৭ বার পঠিত
ধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহআলম (৪৩) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মি ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৬ নভেম্বর) ভোরে জগদীশপুর গ্রামে টানা চার ঘণ্টার অভিযানে তার কাছে পাওয়া যায় ৯২ পিস ইয়াবা ও ৬৬০ গ্রাম গাঁজা।

সেনাবাহিনীর মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে এ অভিযান। দীর্ঘদিন ধরে শাহআলম এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালালেও ভয়-ভীতি ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মুখ খুলতে দিতেন না বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বারবারই রক্ষা পেতেন।

অভিযান শেষে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ শাহআলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাধবপুর থানার এসআই শামীমের কাছে হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা বলেন, “সেনাবাহিনী সফল একটি অভিযান পরিচালনা করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের প্রত্যাশা, শাহআলমের গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat