×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৯২ বার পঠিত
নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী ভূমিকম্পে বাবা–ছেলে ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 
শুক্রবার সকাল  ১০টা ৩৮ এর দিকে নরসিংদী জেলায় অনুভূত হওয়া ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নরসিংদী সদর উপজেলার গাবতলীতে বাবা ও ছেলে এবং পলাশ উপজেলায় এক বৃদ্ধা রয়েছেন।
সদর উপজেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ছাদের ওপর পড়ে। এতে অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে ৮ বছরের শিশু হাফেজ ওমরকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। পরে তার বাবা দেলোয়ার হোসেনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভয়াবহ ভূমিকম্পে গাবতলীতে দেলোয়ার হোসেন (৩৭) এবং ছেলে হাফেজ ওমরের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকে স্তব্ধ। তাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় হলেও বর্তমানে গাবতলীতে ভাড়া বাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ও কাঠামোগত মান ঠিকমতো মেনে নেওয়া হয়নি। “আমরা অনেকবার সতর্ক করেছি, কিন্তু কেউ শুনেনি। আজ তার ফল আমরা দেখলাম।”
হাফেজ ওমরের মা কান্নায় ভেঙে বলেন, “আমার ছোট্ট ছেলে আর কখনো হাসতে পারবে না। ওর বাবা ওমরের মৃত্যুর পর নিজেও চলে গেল। আমরা এখন একেবারে শূন্য।
দেলোয়ার হোসেনের  ভাই বলেন, “দেলোয়ার খুব দায়িত্বশীল মানুষ ছিলেন। ওমরের জন্য সব সময় স্বপ্ন দেখতেন। আজ তাদের একসাথে চলে যাওয়ায় পরিবারকে অকাল প্রয়াণের ব্যথা সহ্য করতে হচ্ছে। আমাদের কাছে এক মুহূর্তও শান্তি নেই।
মেয়ে তাসফিয়া নরসিংদী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাকে এখনো জানানো হয়নি তার বাবা এবং ভাই মারা গেছে।
একই ভূমিকম্পে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধা কাজম আলী (মহিলা) নিজের মাটির ঘরে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে রাস্তায়  দুপুর ১২টার দিকে তিনি মারা যান। মৃত বৃদ্ধার পরিবারে চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। স্থানীয়রা বলেন, “বৃদ্ধা কাজম আলী খুব সাহায্যপ্রবণ ও সম্মানিত মানুষ ছিলেন। তার হঠাৎ মৃত্যু পুরো গ্রামের জন্য বড় ধাক্কা।”
নরসিংদী জেলা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জরুরি সহায়তা ও উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। প্রশাসন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat