×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-১৯
  • ১৮৮ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেছেন, সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশী। অপরাধী আইন অমান্যকারীদের সংখ্যা কম। সমাজের ভালো মানুষরা যদি সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন তাহলে সমাজে অন্যায় চলতে পারেনা। পুলিশ ভালো মানুষের বন্ধু আর খারাপ মানুষের শত্রু। পুলিশ হলো আইনের সেবক যেখানেই আইন অমাণ্য হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পিছু হটবেনা। 
শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা সিটি এলাকার ১নং ওয়ার্ডের ভাটপাড়ায় সমাজ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বীরমুক্তিযোদ্ধা একেএম আজিজুল বাশার সেলিমের সভাপতিত্বে  এই সভায় বক্তব্য রাখেন সভা আহবানকারী সাবেক পৌর সিটি কাউন্সিলর মোঃ আকসিরুল বাশার সোহাগ, সাবেক সিটি কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এডভোকেট আবদুস সোবহান,দেলোয়ার হোসেন স্বজল,মোঃ মেহের জান রুবেল, সভা সহায়তাকারী মোঃ হাবিবুর রহমান ওপেল, মোঃ মফিজ মিয়া, মোঃ শাহনেওয়াজ।  
সভায় বক্তরা সমাজ থেকে অন্যায় বৈষম্য, মাদক দূর করার ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে সমাজে অবহেলিত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ঘোষনা করা হয়। অন্যায়কারীদের প্রতিরোধে পুলিশের সহায়তা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat