নওগাঁর ধামইরহাট থানার আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার হযরতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর।
গ্রেপ্তারকৃত বেনজির আহমেদ মৃত ইয়াকুব আলীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন বলে থানা সূত্রে জানা গেছে।
থানা সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালে ধামইরহাট থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি পুলিশের টিম রাতেই অভিযান চালিয়ে তাকে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, “আমাদের প্রধান শিক্ষক সৎ ও দায়িত্বশীল ব্যক্তি। প্রতিষ্ঠান পরিচালনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেন। কিছু স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি ইমাম জাফর বলেন, “নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে বেনজির আহমেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।