×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২৫৪ বার পঠিত
শরীয়তপুরের শখিপুর থানাধীন মাদবরকান্দি এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


জাহিদ হাসান টিপু , শরীয়তপুর জেলা প্রতিনিধি :

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে হাবিবুল্লাহ কলেজের সামনে অবস্থিত সাব্বির মেম্বারের মালিকানাধীন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎই এক দোকান থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে দোকানগুলোর অধিকাংশই টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের তথ্য অনুযায়ী—
নুরে আলম (৪০) — মুদি দোকান, ক্ষতি আনুমানিক ১০ লাখ টাকা
রুহুল আমিন সৈয়াল (৪২) — টেইলারিং দোকান, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা
শফি মাদবর (৫৫) — মুদি ও চা দোকান, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা
ওজিবেন নেছা (৫০) — মুদি ও চা দোকান, ক্ষতি আনুমানিক ৪ লাখ টাকা
এরশাদ রাড়ী (৪৬) — মুদি দোকান, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা ও 
পলাশ সরদার (৩৭) — গ্যাস সিলিন্ডার ও ডিস ব্যবসা, ক্ষতি আনুমানিক ১০ লাখ টাকা

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে মোট আনুমানিক ৩৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তদন্ত শেষে চূড়ান্ত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ।

এ ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat