×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২২২ বার পঠিত
এইচ.এম.সবুজ, চকরিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
১৬ নভেম্বর, (রবিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগের (সওজ), জমজম হাসপাতালের সামনে থেকে ছাত্র-জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা ব্যানার-ফেস্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেন। 
তাদের দাবি; চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্থ না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। যা প্রতিনিয়তই মৃত্যু কূপে পরিণত হয়েছে।
 দ্রুত ৬ লেন সড়কে উন্নীতকরণ ছাড়া এর সমাধান সম্ভব নয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ এবং ছাত্র প্রতিনিধি ইব্রাহিম ফারুক ছিদ্দিকী। 
বক্তারা বলেন- চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও বাণিজ্যিক সড়ক। জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ যাতায়েত নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা জরুরি। সম্প্রতি মালুমঘাটের ঢালায মারছা বাস ও প্রাইভেট সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়। এভাবে দূর্ঘটনায প্রতিনিয়তই ঝড়ে পড়ছে তাজা প্রাণ।

স্থানীয়রা জানান:  দাবি পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat