×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৪৮৮ বার পঠিত
মো: হযরত আলী রানা, স্টার্ফ রিপোর্টার:


আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নায়ারণগঞ্জ ও গাজীপুরে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ১৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
শক্ত অবস্হানে সকল বাহিনী। 
 বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৩ নভেম্বর জানাবেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, '১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে এবং তার অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে।'

এদিকে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর রাজধানী ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, '১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। 
কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই।'
গাজীপুর মহানগর মেট্রোপলিটনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান 
বলেন গাজীপুর মহানগরের নিরাপওার জন্য সকল ধরনের ব্যবস্হা নেওয়া হয়েছে,সন্দেহ হলে তাকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে, চোরাগোপ্তা হামলা থেকে সবায়কে সতর্ক থাকতে হবে
টিম করে দিয়েছি আমরা সতর্ক অবস্হায় আছি কোথাও কোনো খবর এলে তাৎক্ষণিক টিম চলে যাবে
সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জনগনের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি আমাদের আছে, ট্রাফিক ডিসি এস এম আশরাফুল আলম সকল এসি ও টি আইকে যানজট মুক্ত রেখে নিরবিচ্ছিন্ন নিরাপওা দেওয়ায় ঘোষনা দিয়েছেন, ডিবির উপকমিশনার চৌকস টিম নিয়ে সার্বক্ষণিক মাঠে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat