×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ১৬৯ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। শনিবার (৮ নভেম্বর) বিকেলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে সেখান থেকে বিশাল র‍্যালিটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী সৈলারগাতি হকের মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিন জাতি দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের গুরুত্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুবেল প্রধান। র‍্যালিতে অংশ নেন টঙ্গী থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পুরো টঙ্গী এলাকায় র‍্যালি চলাকালীন সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। অনুষ্ঠানে নিজেকে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করে আরিফ হোসেন হাওলাদার বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গাজীপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। শেষে তিনি এলাকার জনগণের প্রতি আহ্বান জানান ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat