×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২২৯ বার পঠিত
মো: রিয়াজ, স্টাফ রিপোর্টার,শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়। এ সময় তার আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আটক মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে, খালি চোখে আসল-নকল বোঝা কঠিন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat