×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১৯১ বার পঠিত
  1. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় আদানির সাথে করা চুক্তির বিষয়ে যদি দুর্নীতি প্রমাণ হয়, তাহলে সে চুক্তি বাতিল হতে পারে। বলেছেন, চুক্তি চাইলেই বাতিল করা যায় না। কারণ চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।


ডেস্ক নিউজ :


রোববার (০২ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তিসমূহ পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও বলেন, সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। সব তথ্য দুদকের সাথে আলোচনা করা হবে। বিভাগীয়ভাবে করার তেমন কিছু নেই কারণ অনেকেই চাকরি ছেড়েছেন। চুক্তি চাইলেই বাতিল করা যায় না। কারণ চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
 
বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনটি কালাকানুন মনে করে ২০২৪ সালেই সিদ্ধান্ত হয়েছে এ আইন ব্যবহার না করার জন্য। এ আইনের আওতায় থাকা প্রকল্পের কাজ এগিয়ে নিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয় গত বছরের সেপ্টেম্বরে। সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজ।
 
জাতীয় কমিটির প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম বলেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় বড় ধরনের দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। এই চুক্তি হয়েছে বিভিন্ন দেশের কোম্পানির সঙ্গে। ভারতের আদানিসহ যেসব কোম্পানি এ কাজের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat