×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ১৫৩ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ ( রানা), গাইবান্ধা প্রতিনিধি:


আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপসহকারী পরিচালক মোঃ জিহাদ হাসান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক খন্দকার আছাদ উন নবী, সদর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ তাহাজুল ইসলাম, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ জাহেদুল হক এবং সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডাঃ হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দিবসের দিন সকাল সাড়ে ৮টায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা এবং সন্ধ্যায় সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ থাকবে।

সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ ও রাষ্ট্র গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat