×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :


জয়পুরহাট জেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাসরা গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসাইন, প্রভাষক, বটতলী ফাতেমা জহুরা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ক্ষেতলাল, জয়পুরহাট; পিতা মোঃ আওলাদুল হক ও মাতা মোছাঃ তাছলিমা বিবি — তিনি সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রভাষক এমরান হোসাইন এক লিখিত বিবৃতিতে জানান,আমি আলতা গ্রামে ইমাম হিসেবে দায়িত্ব পালন করায় ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। গত ১৮ অক্টোবর আমার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাবনা যাচ্ছিলাম। পথে মুলামগাড়ি এলাকায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল আমাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করে ও জীবননাশের হুমকি দেয়। পরবর্তীতে আমার মামা বিষয়টি জানতে পেরে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন,ঘটনার পর কিছু তথাকথিত ফেসবুক সাংবাদিক আমার কাছে এক লাখ টাকা দাবি করে। তারা হুমকি দেয় যে, টাকা না দিলে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ ছড়াবে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন ফেসবুক পেজ, অনলাইন পোর্টাল ও দৈনিক পাঞ্জেরীসহ কয়েকটি প্রিন্ট পত্রিকায় ১৯ অক্টোবর ২০২৫ তারিখে আমার সম্মানহানির উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য প্রকাশ করে।

তিনি প্রকাশিত সংবাদগুলোকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেন,সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী এ ধরনের অপপ্রচার আমি দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat