×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৫৫ বার পঠিত
 সুজন রায় ,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ মাস বয়সী এক শিশু ও এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া (২৫) নামে এক যাত্রী মারা যান। নিহত শিশু আলী হায়দার (৬ মাস), যার পরিচয় এখনো জানা যায়নি।
নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, “চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে যাত্রীবাহী বাসটি বিজয়নগরের বীরপাশা যাচ্ছিল। পথে সকাল ৭টার দিকে বেজুড়া এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।” হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। তবে নিহত শিশুর বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেননি কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়দের দাবি, বেজুড়া এলাকায় সড়কের বাঁক ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, দ্রুত এই স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat