×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২০
  • ১২০ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে দপ্তরের সেবা কার্যক্রম। প্রতিদিন ভাতা নবায়ন, প্রতিবন্ধী নিবন্ধন, বিধবা ও বয়স্ক ভাতার আবেদনসহ বিভিন্ন সেবা নিতে শতাধিক মানুষ অফিসে ভিড় করছেন, কিন্তু কর্মকর্তার অনুপস্থিতিতে অধিকাংশই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস গত ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় থেকে আত্মগোপনে চলে যান। এরপর থেকে পদটি শূন্য পড়ে রয়েছে। বর্তমানে হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় অতিরিক্ত দায়িত্বে থাকলেও তিনি মাসে মাত্র চারদিন মাধবপুরে আসেন। ফলে অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা প্রার্থীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। 
সেবা নিতে আসা এক ভুক্তভোগী বলেন, “ভাতা নবায়নের জন্য তিন সপ্তাহ ধরে ঘুরছি। কর্মকর্তার দেখা পাচ্ছি না। কবে কাজ হবে, কেউ বলতে পারে না।”
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিপুণ রায় জানান, “আমি সদর দপ্তরে দায়িত্বে থাকায় প্রতিদিন মাধবপুরে আসা সম্ভব হয় না। মাসে চারদিন অফিস করি। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের চলমান ৬ লেন প্রকল্পের কারণে যানজটের বিষয়টিও একটি বড় প্রতিবন্ধকতা।”
স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তাহীনতায় সাধারণ মানুষ দপ্তরের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত একজন স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, সমাজসেবা দপ্তর দেশের সামাজিক নিরাপত্তা, ভাতা বিতরণ ও কল্যাণমূলক কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু মাধবপুরে কর্মকর্তার অভাবে এ দপ্তরের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat