×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৫৮ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌরবাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী। সরেজমিনে দেখা যায়, পৌরসভার হাইওয়ে সড়ক সংলগ্ন ফলপট্টি রোড থেকে বিউটি হোটেল হয়ে সোনালী ব্যাংক ও কাঁচা বাজার  পর্যন্ত এমনকি কর্মকার পট্টি বড় বড় বিল্ডিংয়ের সামনে টিন সেড সংযুক্ত করে রেখেছে রাস্তায় চারদিকে সর্বক্ষণই যানজট লেগে থাকে। ফুটপাথ ও রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকান। এসব দোকানের নেই ট্রেড লাইসেন্স কিংবা কোন অনুমোদন।"
রাস্তার মাঝে রাখা ভ্যানগাড়ি, টমটম ও অটোরিকশার কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাসপাতালে আসা রোগীরা যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন। বাজার কমিটি নামমাত্র একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করলেও তাতে কোনো সুফল মিলছে না।"
বাজার এলাকার একাধিক দোকানদার অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করা দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছে। এজন্যই তাদের উচ্ছেদ কার্যকর হচ্ছে না।"
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যাহ বলেন,বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ইউএনও অফিসের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।”তবে অবৈধ দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিদ বিন কাশেম বলেন, বাজার কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে যাতে দিনের বেলা লোড-আনলোড না হয় এবং বাজারে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। ফুটপাত দখলকারীদের তালিকা তৈরি হচ্ছে, প্রয়োজনে জরিমানা করা হবে। আশা করছি, এ সপ্তাহেই উন্নতি দেখা যাবে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান বলেন, আমি নিজেও মাধবপুরে যানজটে একবার আটকে পড়েছিলাম। উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat