×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ১৯৬ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের চুনারুঘাটে সৌদি প্রবাসী সফিক মিয়া হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। খুনিদের হুমকিতে সফিক মিয়ার স্ত্রী রিপা আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নিহত সফিক মিয়ার বসতঘরে তালা ঝুলছে। স্থানীয় সূত্র জানায়, রিপা আক্তার চার বছরের ছেলে দিহান ও চার মাসের মেয়ে আরিশাকে নিয়ে পূর্ব পাছারগাঁও কেউয়ালীপাড়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন।"
পরিবারের অভিযোগ, মামলার এজাহারভুক্ত আসামিদের পুলিশ ধরেও ছেড়ে দিয়েছে। আসামিরা নিয়মিত ফোনে হুমকি দিচ্ছে বলে দাবি করেন নিহতের স্বজনরা।"
রিপা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে হারিয়েছি, এখন দুই শিশুকে নিয়ে কোথায় যাব? কে আমাকে নিরাপত্তা দেবে, কোথায় বিচার পাব?”
চুনারুঘাট থানার তদন্ত কর্মকর্তা রিপটন পুরকায়স্থ জানান, কাউকে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ সত্য নয়। পুলিশ আসামিদের ধরতে কাজ করছে। থানার পরিদর্শক (তদন্ত)ও বলেন, তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।"
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে সফিক মিয়ার মা, ভাই ও ভাবিরা মিলে তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat