×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ২৫৫ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন

পিরোজপুর প্রতিনিধি


পিরোজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও অবিলম্বে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 
রবিবার বিকালে শহরের টাউন ক্লাব সড়কে সাধারণ মানুষ, সামাজিক সংগঠনের নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সমবেত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ড. রুস্তম আলী ফরাজী জনগণের রক্তচোষা স্বৈরশাসক হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত।পিরোজপুরের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ক্ষমতাসীন মহলের হাতিয়ার হয়ে কাজ করেছেন। ফলে পিরোজপুরবাসী তাকে আর মেনে নিতে রাজি নয়।বক্তারা আরও বলেন, যে ব্যক্তি জনগণের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নেন, তিনি জনগণের প্রতিনিধি নন, তিনি জনগণের শত্রু। ড. রুস্তম আলী ফরাজীর কর্মকাণ্ড প্রমাণ করে তিনি জনগণের নয়, খুনি হাসিনা ও তার দোসরদের প্রতিনিধি। ড. ফরাজীকে পিরোজপুরে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat