×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১৩৫ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) ভারতীয় সময় গভীর রাতে পাকিস্তানকে পাল্টা জবাব দিল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত‍্যাগীর বক্তব্য, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা। " ব‍্যর্থ রাষ্ট্র " বলে খোঁচা দিয়ে ইসলামাবাদকে অভ‍্যন্তরীণ ব‍্যর্থতার দিকে নজর দেওয়ার পরামর্শ ও দিয়েছে নয়াদিল্লি। ত‍্যাগী কড়া ভাষায় বলেন, " এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব‍্যর্থ দেশের জন‍্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।" এখানেই না থেমে তিনি বলেন, " পাকিস্তান এমন একটি দেশ, যেখানে মানবাধিকার লংঘিত হয়, সংখ‍্যালঘুদের উপর অত‍্যাচার চালানো হয় এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন‍্য কাউকে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat