×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১১৮ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলামের নেতৃত্বে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ইউনিয়নের আলাকপুর গ্রামের আরজু মিয়ার ছেলে মো: রুবেল মিয়া(৩০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, দীর্ঘদিন ধরে মূল হোতা কামরুল (৩৫) এর ছত্রছায়ায় একটা বিশাল সিন্ডিকেটের সহযোগিতায় অবৈধ মাটি উত্তোলন ও পাচার করে আসছে। 
সরেজমিনে ঘুরে এলাকা বাসীর সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন ; এই সিন্ডিকেটের কারণে কোনো গণমাধ্যম কর্মী এলাকায় ঢুকার সাহস পায়না। এমনকি কেউ যদি সাহস করে এলাকায় প্রবেশ করে অনুসন্ধান মূলক তথ্য সংগ্রহ করতে চায় তাহলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের মত ঘটনা ঘটে। 
অভিযান পরিচালনা কালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat