×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৭৮ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

দেশে প্রথম বারের মতো মহিলাদের নিয়ে সম্মেলন করলো জামায়াতে ইসলামী। ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রকাশ্যে জামায়াত ও ছাত্র শিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও নারীদেরকে নিয়ে এই প্রথমবারের মতো সম্মেলন করল দলটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, 'আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, মহান আল্লাহ কবুল করেছে দেশ ত্যাগ।

বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসাবে দেশ পরিচালনা করে এসেছে। তার নেতা-কর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে, বোন হারিয়েছে তার ভাইকে, আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।
 
ডা. তাহের আরো বলেন, 'আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম, তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান। ছিলো না কোনো অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামে ত্রাশের রাজত্ব কায়েম করেছে। 
তিনি আরো বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারেন সে জন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।' 
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat