×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৯২ বার পঠিত

সোহরাব, বরগুনা প্রতিনিধি:



বরগুনার, পাথরঘাটা উপজেলার, রায়হানপুর ইউনিয়নের সৈয়দ ফজলুল হক কলেজে জাঁকজমকপূর্ণভাবে তারুণ্য উৎসব ও বসন্ত বরণ ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার সকালে কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিমের উদ্যোগে এ তারুণ্য উৎসব মেলা অনুষ্ঠিত হয়।
উৎসবের সূচনা হয় একটি বর্ণাঢ্য রেলির মাধ্যমে, যা লেমুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসব মঞ্চে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামাত, ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
তারুণ্য উৎসবের অংশ হিসেবে , পিঠা উৎসব, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এ ধরনের উৎসব একটি বড় সুযোগ তৈরি করে দেয়।
অনুষ্ঠানের শেষে কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম তারুণ্য উৎসবের সফল সমাপ্তি ঘোষণা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat