×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১১১ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার 


 শেরপুরে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের সাথে সেবা প্রদানকারীদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে। 

বৃহস্প্রতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নারীপক্ষের নারী ও শিশু অধিকার অর্জনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায়া  শহরের আয়সার ইন হোটেল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। 

 ময়মনসিংহ বিভাগীয় দূর্বার নেটওয়ার্কের সমন্বয়কারী স্বনির্ভ নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ উপ-পরিদর্শক স্মৃতি দত্ত, নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার, ফরিদা ইয়াসমিন, শেরপুর নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি প্রমুখ। 

সভায় সহিংসতামুক্ত জীবন সবার মৌলিক অধিকার এমন শ্লোগানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে নারী ও যুবদের অধিকার সংক্রান্ত প্রচলিত সেবাসমুহ এবং সেবাপ্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং সেসব দুরীকরণে করণীয় ও কৌশল সংক্রান্ত আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। 

এতে নারী ও যুব বিষয়ে সঠিকভাবে সেবাপ্রাপ্তিতে জনসাধারণের অসচেতনতা, সঠিক তথ্যের অভাব, নীতিমালার অস্পষ্টতা, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, শব্দের ব্যবহার ও ভাষাগত সমস্য, পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের বিষয়গুলো ওঠে আসে। সভায় পুলিশ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ওসিসি সেবা, আইনজীবী, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সাংবাদিক, এনজিও সংগঠক এবং স্বেচ্ছাসেবক তরুণ দরে সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat