×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১০৯ বার পঠিত
শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী "খারুয়া দহের" খাউড়া মেলা। 
প্রতি বছরের ফাল্গুনের প্রথম বুধবারে জালশুখা গ্রামের 'খারুয়া' দহে অনুষ্ঠিত হয়  এ মেলা স্থানীয় ভাবে খাউড়া বা ছোট সন্নেসী মেলা নামে পরিচিত।

বগুড়ার শাজাহানপুরের ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে উপজেলার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে আনন্দ উৎসবের আমেজ।
মেলায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে উপজেলার জালশুকা, চান্দাই, নারিল্যা, খোট্টাপাড়া, বলদিপালান, চাঁচাইতারাসহ আশ পাশের অনেক এলাকা।

মেলার প্রধান আকর্ষণ হিসাবে থাকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বিশেষ করে বাঘাইড়,বোয়াল, কাতলা, রুই,ব্রিগেড,সিলভার,ব্লাডকাপ,কারপোপাঙ্গাস,।বড় রুই ৭০০,কাতলা ৭০০-৮০০ টাকা,সিলভার ও ব্রিগেড ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা বলেন,তুলনামূলক মাছের দাম কম।অপরদিকে খাজনা বেশি।লস হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।ক্রেতারা বলেন,বাজারের চেয়ে মাছের দাম অনেক বেশি।
মাছের দাম যাই হোকনা কেন ক্রেতা ও বিক্রেতা মাছ কেনা বেচা করে সন্তুষ্ট প্রকাশ করেছে।

মাছ ছাড়াও ঐতিহ্যবাহী এই মেলায় হরেক রকমের মিষ্টান্ন, কাঠের আসবাবসহ গৃহস্থলির সামগ্রী। শিশুদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলা,চড়কিসহ নানা রকমের রাইডস।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী খাউড়া মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে শাজাহানপুর থানা পুলিশের একাধিক টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat