×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ১৩৮ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনস্টেবল অনুপম ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে পুলিশের ধারণা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে অনুপমকে ভর্তি করে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তবে এন্ট্রি খাতায় দেয়া এএসআই জাহিদের সঙ্গে কথা বললে তিনি জানান, অনুপমকে তিনি ভর্তি করেননি। তবে বিষয়ি তিনি শুনেছেন।

নিহত পুলিশ কনস্টেবল বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, অনুপমের কোন সন্তান নেই। জেলা পরিষদের উত্তর দিকে ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে থাকতো। সেখানে আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে ফ্যানের সঙ্গে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

তবে সাতক্ষীরার সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত ডিউটি ডাক্তার এবিএম আক্তার মারুফ জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে এএসআই জাহিদ পরিচয়ে এক ব্যক্তি ভিক্টিম (অনুপম) গলায় গামছা দিয়ে আত্মহত্যার করেছেন জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার গলায় কোন দাগ প্রাথমিকভাবে আমরা দেখিনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, নিহত অনুপমের বাবা আশীষ ঘোষ জানান, তিনি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন অনুপম মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat