×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১০৭ বার পঠিত

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ 


আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার বেলা ১১:০০ ঘটিকার সময় বগুড়া জেলার, সদর উপজেলার মাটিডালীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের স্থান নির্ধারন পরিদর্শন কমিটির, বগুড়া পরির্দশন উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজার প্রফেসর ড.এটিএম জাফরুল্লাহ আযম। তিনি বলেন সারা বাংলাদেশ সহ উচ্চ শিক্ষা কার্যক্রম সহজ করার লক্ষ্য বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র খুব শীঘ্রই চালু হবে।



 ৫ই আগষ্ট ২০২৪ইং তারিখের পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোন বৈষম্য থাকবে না। ৫ই আগষ্টের পূর্বে বগুড়া জেলার নাম শুনলেই কোন কাজ করতে চাইতো না। বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জম্ম ভূমিতে আমরা একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করছি। প্রধান অতিথি বলেন আমি রাজশাহীর মানুষ, বগুড়াতে এই প্রথম আসলাম, এখন থেকে নিয়মিত আসতে হবে। বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালুুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানক সার্রক্ষনিক যোগাযোগ রাখছেন। পরিদর্শন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জনাব মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকৌশল দপ্তর) জাতীয় বিশ্ববিদ্যালয়,পরিচালক মোঃ রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) (পরিবহন দপ্তর), মোঃ মোসলেম উদ্দিন পরিচালক (এসেস্ট দপ্তর) জাতীয় বিশ্ববিদ্যালয়।


 আলোচনা সভার পূর্বে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপস্থিত সকল অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী প্রধান অতিথি ও সফর সঙ্গীদের ফুল দিয়ে বরন করেন। আলোচনা শেষে প্রধান অতিথি বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতালের একটি ভবন পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat