×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৫৪ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে মো. হোছাইনগীর নামে এক চাচা খুন হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে । 

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হোছাইনগীরের বাড়ি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরাকান ওরফে কালু মো. হাছানগীরের ছেলে। 

জানা যায়, শুক্রবার বিকালে হোছাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ ঝগড়ার ক্ষোভে রাত পৌনে ৭টার দিকে বদরখালী ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে ভাতিজা ফোরকান প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলের লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলমান।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat