×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১২৪ বার পঠিত
এম মোহাম্মদ ওমর; শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মহিমা আক্তার ( ২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের মা মিনারা বেগম বলেন তার মেয়েকে শশুর বাড়ির লোকজন কৌশলে মেরে ফেলেছে। অন্যদিকে নিহতের শ্বশুর রুহুল আমিন পোহালেন বলেন, তার পুত্রবধূ ভোররাতে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন পহলানের পুত্র ইসরাফিল পহলান এর সাথে ১২/১৩ বছর আগে পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের শাহজাহান মিয়ার কন্যা মহিমা আক্তারের সাথে বিবাহ হয়। তাদের ঘরে ১০ বছরে একটি পুত্র সন্তান রয়েছে। মহিমার স্বামী ইসরাফিল ২০১৯ সাল থেকে সৌদিতে অবস্থান করেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে বাড়িতে এসে ছয় মাস পর আবার সৌদি চলে যায়। গত দুইদিন আগে মহিমা শশুর বাড়ি চলে আসে কারণ তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে সেখানে তার দেখাশোনা করার জন্য। নিহতের শ্বশুর রুহুল আমিন বলেন ১২ ফেব্রুয়ারি ভোররাতে তার পুত্রবধু মহিমা ঘর থেকে বেড় হয়ে পুকুর ঘাটে ওযু করতে যায় । এর কিছুক্ষণ পর মহিমা শাশুড়ি রুবি বেগম ও ঘর থেকে বেড় হয়ে ল্যাট্রিনে যায়। এসময় রুবি বেগম পুকুর ঘাটে মহিমা বেগমের চিৎকার শুনে তার স্বামী রুহুল আমিন কে ডাক দেয়। তারা এসে ময়না বেগমকে পুকুর ঘাটের অর্ধ ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সকাল আটটার দিকে শরণখোলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতো চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিয়াতের মা মিনারা বেগম বলেন বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন মহিমাকে নির্যাতন করে আসছি এ মৃত্যুর ঘটনায় তাদের হাত থাকতে পারে। নিহতের শশুর রুহুল আমিন বলেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। ভোররাতে পুকুর ঘাটে অজু করতে গিয়ে পানিতে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। অন্যদিকে মহিমার মা বলেন তিনি শরণখোলা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন।

শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে পোস্টমর্টেম রিপোর্টে আসল ঘটনা বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat