×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৮৫ বার পঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি পুন:বহালের দাবীতে সিরাজগঞ্জ শহরে সড়ক অবরোধ ও ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন এলাকায় রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। 
আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। 

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যুবাইর আল ইসলাম সেজান,

সজিব সরকার, আসির ইস্তেসার অয়ন, জাহিদ হাসান শাওন, সাদিয়া আহমেদ সিনহা, প্রমুখ। 

গত ৮ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা পত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি  অনুমোদন দেওয়া হয়। 

এই কমিটিতে পদ বঞ্চিত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। কমিটি বাতিলের দাবিতে ১০ ফেব্রুয়ারী বিকেলে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে তারা। পরে রাতে জেলা কমিটি স্থগিত করলে অবরোধ তুলে নেওয়ার হয়।

কমিটি স্থগিত করা হলে পুন বহালের দাবীতে গতকাল রাতে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থগিত হওয়া কমিটির নেতারা।

কমিটি পুন বহালের দাবীতে আজ বিকেলে আন্দোলন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।সিরাজগঞ্জ জেলা কমিটি পুন:বহালের দাবীতে সিরাজগঞ্জ শহরে সড়ক অবরোধ ও ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন এলাকায় রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat