×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ৯৪ বার পঠিত
মোঃ মাসুম আলম 
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, 

গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গত শুক্রবার রাতে গাজীপুরের ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আ.ক.ম. মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পতিত আওয়ামী সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানায়, যে পর্যন্ত পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসী নেতাকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার করা না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গাজীপুরে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat