×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১১৭ বার পঠিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. কাউসার(১৬) নামে এক  কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
শুক্রবার(৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে চান্দের চর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়ার মাদ্রাসার ওয়াজ মাহফিল চলা কালীন সময় পাশের মেলার দোকানে  ঘটনা ঘটে।
নিহত কাউসার উপজেলার তাতুয়ার চর  গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে ফার্নিচার দোকানে কাজ করতো। 

জানা যায়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুন ইসলাম সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালীন সময় পাশে মেলায় বাচ্চাদের খেলনা কিনা নিয়ে কাউসারের সাথে চান্দেরচর গ্রামের সাহাদাৎ (১৬) ও কৃষ্ণপুর গ্রামের ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাহাদাৎ ও ইমনের নেতৃত্বে   কিশোর গ্যাংয়ের সদস্যরা   কাউসারেরর উপর হামলা করে। হামলায় সাহাদাৎ ও ইমন কাউসারকে ছুরিকাঘাত করে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

নিহত কাউসারের বাবা জাহাঙ্গীর আলম বলেন, রাতে চান্দেরচর মাদ্রাসার ওয়াজ মাহফিলে গিয়ে দোকানে কেনা কাটা নিয়ে আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে । খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও ছেলেকে আর বাঁচাতে পারিনি। আমার  ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি  দাবী করছি।

 এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম যুগান্তরকে জানান, নিহত  কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat