×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ১১৯ বার পঠিত
 মোঃমোবারক হোসেন

মানিকগঞ্জের ঘিওরে এক মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ঠাকুরকান্দি গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত ওই শিক্ষিকার নাম সুমাইয়া আক্তার (৪০)। তিনি ঠাকুরকান্দি পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার স্বামীর নাম মোস্তাক আহমেদ। তিনি ঘিওরের বাইলজুরি বাজারে পোল্ট্রি ফিডের ব্যবসা করেন।
পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে সুমাইয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের একটি সূত্র বলছে, দাম্পত্যকলহের জেরে স্বামী মোস্তাক সুমাইয়াকে হত্যা করতে পারেন।
জানা গেছে, মঙ্গলবার বাড়ির বাথরুমের সামনে সুমাইয়াকে রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে থাকতে দেখে মোস্তাক। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে সুমাইয়েকে মৃত ঘোষণা করেন। মোস্তাক হাসপাতালের রেজিস্ট্রারে স্ত্রীর নাম-ঠিকানা না লিখে ও পুলিশকে অভিহিত না করে লাশ নিয়ে বাড়িতে চলে যায়।
খবর পেয়ে রাত ১২টার দিকে ওই বাড়িতে যায় পুলিশ। তখন বাড়ির উঠানে লাশটি দেখে তারা উদ্ধার করে। আর বুধবার ভোরে ময়নাতদন্তের জন্য ওই শিক্ষিকার লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাক ও প্রতিবেশী বাপ্পিকে আটক করে।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বলেন, ‘ওই নারীর গলার একপাশে কাটা ছিল। প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হতে পারে। যথাযথ তদন্ত করে দ্রুত সময়ে হত্যাকাণ্ডের রহস্য ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat