×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ১২৩ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর আওতায় উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের উপকারভোগীর মাঝে ২০২৩-২৪ দুই বছরে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম-এঁর সভাপতিত্বে উপকারভোগীর মাজে সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য মতে, প্রতি উপকারভোগীর মাঝে মাসিক ২২০ টাকা হারে ২৪ মাসের মোট ৫ হাজার ২৮০ টাকা করে সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। এ হিসেব মতে ইউনিয়নের ২৬৪ জন উপকারভোগীর মাঝে মোট ১৩ লাখ ৯৩ হাজার ৯২০ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পাঠাকাটা ইউনিয়নের এজেন্ট ও নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশগন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ২৬৪ জন ভিডব্লিউবি সুবিধাভোগী বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat