×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ১৩৯ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে নয়াদিল্লি ? ইতিমধ্যে হাসিনার প্রত‍্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। ভারতকে সে বিষয়ে চিঠি ও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি জানিয়েছেন, এখনও বাংলাদেশকে এ বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি। রাজ‍্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মোট ৩টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ১/ বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত‍্যর্পণ চেয়েছে ? ২/ যদি তাই হয়, তবে প্রত‍্যর্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে ঢাকা ? ৩/ ভারত সরকার এ সম্পর্কে কি জবাব দিয়েছে ঢাকাকে.? কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এই প্রশ্নের জবাবে বলেন, " বাংলাদেশ হাসিনার প্রত‍্যর্পণ দাবি করেছে। ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংগঠিত হয়েছে, তার ভিত্তিতে এই প্রত‍্যর্পণ দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনও জবাব এখনও পাঠানো হয়নি।" হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কুটনৈতিক চিঠি, পাঠিয়েছিল বাংলাদেশের অন্তবর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিল তাঁরা। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার প্রত‍্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তাঁরা পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব‍্য এখনই করা যাবে না। বিদেশ মন্ত্রক সূত্রে প্রকাশ, আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনও দেশের অন্তবর্তী সরকার অন‍্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনও রাজনৈতিক নেতার প্রত‍্যর্পণ চাইলে, আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে। কিন্তু এ বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রক।  হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ‍্যে সম্পর্কের আবার অবনতি হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat