×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৮৯ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল ,স্টাফ রিপোর্টার, শেরপুর :

শেরপুরের ব্রক্ষপুত্রের বালু নিয়ে তোলপাড় শুরু হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা আলোচনার মধ্যে প্রশ্ন ওঠেছে নদীর পারে জমা করা বালুগুলো কার? এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিআইডাব্লিওটিএ ব্রক্ষপুত্র নদীর খনন কাজের উত্তোলিত বালুগুলো নদীর পারে ব্যক্তিমালিকানা জমিতে ও খাস জমিতে রাখা হয়েছে যার বর্তমান মালিক জেলা প্রশাসক।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রক্ষপুত্র সেতুর পাশের জমানো বালুগুলো ব্রক্ষপুত্র নদী থেকে উত্তোলিত বালু। সেখানে কয়েকজন জমির মালিকের কাছে অনুমতি নিয়ে তাদের জমিতে খাস জমিতে রাখা হয়েছে।

এ ব্যাপারে জমির মালিক ইয়ানুস মিয়া, খোকা মিয়া, হাসান মিয়া ও শাহীন মিয়া বলেন, আমাদের জমিতে ড্রেইজিং এর বালু রাখছে। শুনছি এই বালু ডিসি অফিস থেকে নিলাম করা হবে। এই বালু আমাদের নয়। আমাদের নিচু জমি বালি দিয়ে উঁচু হয়েছে এটাই আমাদের লাভ। পরে দোকানপাট তৈরি করে ব্যবসা করতে পারবো।

এ ব্যাপারে বিআইডাব্লিওটিএ সহকারী প্রকৌশলী মো. সাব্বির সাংবাদিকদের বলেন, নদী থেকে বালু উত্তোলন করে আমরা নদীর পাড়ে প্রয়োজনীয় খাস জমি না পেয়ে সেখানকার জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে বালু রেখেছি। আমরা পরিমাপ করে জেলা প্রশাসক অফিসকে জানিয়েও দিয়েছি। বাকি কাজ শেরপুর জেলা প্রশাসনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat