×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৪৪ বার পঠিত
মোঃ মাসুম আলম 
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ০৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে চন্দ্রা স্কায়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে  ভ্রাম্যমান আদালতে জরিমানা ও সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ। এ সময় লাইসেন্স না থাকার অভিযোগে চন্দ্রা স্কায়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইন্সেস না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ  বন্ধ (সিলগালা) করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে যে কয়টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের শাস্তির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat