×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ২০৭ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পৃথক দুটি স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালি উত্তোলন করার দায়ে ফসল মিয়া ও মাতু মিয়া নামে দুই ব্যাক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তারা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতান পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ফসল মিয়া এবং চৌমুহনী ইউনিয়নের মহব্বত পুর গ্রামের জলফু মিয়ার ছেলে মাতু মিয়া।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলামের নেতৃত্বে  উপজেলার সুলতানপুর ও মহব্বতপুর ড্যাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে প্রতি জনে ৫০ হাজার করে  নগদ এক লক্ষ টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়। এবং এসময় ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতা ছিল মাধবপুর থানার পুলিশের একটি চৌকস টিম।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat