×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৫৬ বার পঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক রাত ১০টার দিকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতককে উদ্ধার করে নিয়ে আসেন সুশীল সমাজের কয়েকজন ব্যক্তি। শিশুটিকে অভিভাবকহীন ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে মারাত্মক অসুস্থ অবস্থায় পাওয়া যায়। অক্সিজেনের অভাবে তার শরীরের বিভিন্ন অংশ নীলচে হয়ে গিয়েছিল, শ্বাসপ্রশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল এবং সারা শরীরে মশার কামড়ের দাগ ছিল। শিশুটির জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল।


হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকগন দ্রুত নবজাতকটিকে নিরীক্ষণ করে জরুরি চিকিৎসা প্রদান করেন। তাদের সময়োচিত ও দক্ষ চিকিৎসা ব্যবস্থাপনার ফলে শিশুটির অবস্থার উন্নতি ঘটে। তবে, তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: শারমিন আহমেদ তিথীর তত্ত্বাবধানে এবং নারায়ণগঞ্জের সম্মানিত সিভিল সার্জন ডা: আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এছাড়া সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও উপজেলা সমাজসেবা অফিসার পুরো সময়জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী বলেন, নবজাতকের শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আপনাদের সেবায় দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। আপনার সুস্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নির্ভরযোগ্য চিকিৎসা সেবার জন্য আমাদের পাশে থাকুন, সেবা নিন, সুস্থ থাকুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat