×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৮১ বার পঠিত
এএসএম হারুন 
ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি ঘোষণার পর সমালোচনা চলছে জেলার ক্রীড়ামহলে। ডিসির পাঠানো প্রস্তাবিত কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার/কাদের ইন্ধনে জাতীয় ক্রীড়া পরিষদ এমন বির্তকিত কমিটির অনুমোদন দিয়েছে তা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিয়েছে। 
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্নসচিব মোঃ আমিনুল ইসলামের স্বাক্ষরিত ০৯ সদস্যের কমিটি ঘোষণার পরই ধুম্রজাল সৃষ্টি হয় ফেনীতে। 
এই নিয়ে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, কোচ, ম্যানেজার, সংগঠক, ছাত্র সমাজ ও সচেতনমহলের ক্ষোভ। 
ফেনীতে আওয়ামী দুঃশাসনামলে জর্জরিত ক্রীড়া অঙ্গনকে নতুনরূপে চালু করার জন্যই চলতি মাসের ৯'ই জানুয়ারি জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্রীড়া পরিষদ বরাবর একটি প্রস্তাবিত কমিটি পাঠায়। যেখানে ডিসির পাঠানো ৭ সদস্যর মধ্যে মাত্র একজনের নাম আসে অনুমোদিত কমিটিতে। 
জেলা প্রশাসক সাইফুল ইসলামের পাঠানো কমিটিতে সাবেক খেলোয়াড় জয়নাল আবেদীন ব্যতীত বাকি ৬ জনের নাম নিয়ে বিব্রত ক্রীড়া সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়া সংগঠক বলেন, ফেনীর ক্রীড়াঙ্গনে যাদের শ্রম রয়েছে তাদেরকে বাদ দিয়ে এই কমিটি অনুমোদন দেওয়া এক প্রকার জুলুমের শামিল। যেখানে ডিসির পাঠানো কমিটিই টিকলো না, সেখানে এমন কমিটি কার মাধ্যমে হয়েছে তা আমরা জানতে চাই। যারা দায়িত্ব পেয়েছে এখানে অনেকেরই নতুন মুখ, তাদেরকে কেউ চিনে না বলেও জানায় এই সংগঠক।
নিয়মানুযায়ী ক্রীড়া সংস্থার কমিটিতে একজন ক্রীড়া সাংবাদিক থাকে। যেখানে জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবিত কমিটি থেকে বাদ যায় সাংবাদিক ওমর ফারুক। এই বিষয়ে ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, আমার নাম যুক্ত করে একটি তালিকা পাঠানো হয়েছিল। তবে আজকের কমিটি দেখে অনেকটাই অবাক ও হতাশ হয়েছি। সাংবাদিক কোটায় যাকে কমিটিতে রাখা হয়েছে তাকে কখনো ঠিক ভাবে দেখেননি বলেও জানায় ফারুক। 
এমন বিতর্কিত কমিটি অনুমোদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সমালোচনার ঝড় উঠে। সামাজিক সংগঠন শুভ সংঘের ফেনী জেলা সভাপতি জসিম ফরায়েজী তার ফেসবুকে পোস্ট করে লিখেন, অদৃশ্যশক্তির জোরে ফেনীতে ক্রীড়া সংস্থার কমিটি হয়েছে। প্রস্তাবিত কমিটি আর অনুমোদিত কমিটির মাঝে এমন তফাৎ সত্যিই চিন্তার বিষয়। এই ব্যাপারে উর্ধ্বতন সংশ্লিষ্টদের সঠিক হস্তক্ষেপের দাবি জানায় তিনি।
কমিটির ধুম্রজাল নিয়ে জেলার তরুণ খেলোয়াড়দের মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। সাজ্জাদ মিরাজ নামে এক খেলোয়াড় বলেন, নতুন বাংলাদেশে আমরা চেয়েছিলাম সংস্কার। ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে এমন বিতর্ক আমাদের মনোবল নষ্ট করছে। ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট যোগ্য সংগঠকদের নিয়ে দ্রুত জনমত সমর্থিত কমিটির দাবি জানায় তিনি।
ডিসির পাঠানো প্রস্তাবিত কমিটি প্রত্যাখ্যানের বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এই বিষয়ের কোনো সদুত্তর দেননি।
যার স্বাক্ষরিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, তার কাছে এই বিষয়ে জানার চেষ্টা করলে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat