×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৯৪ বার পঠিত

মনিরুজ্জামান রাসেল,স্টাফ রিপোর্টার শেরপুর:

শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও কৃষি অফিসের যৌথ অভিযানে ২০ টন অবৈধ ও ভেজাল জিপসাম সার জব্দ করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার একটি গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পেছনে সেভেন কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি সার মোড়কজাত কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী ও কৃষি অফিস। ওইসময় অবৈধ চালানে আনা বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানীর ৪০০ বস্তায় ২০ টন সার জব্দ করা হয়। এসব সার ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনস নামে বাজারজাত করা হচ্ছিল। এসময় সেখানে বিভিন্ন কেমিকেলের ড্রামও পাওয়া যায়। জব্দকৃত সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযানের সময় সেভেন. কে. আর বাংলাদেশ লিমিটেডের প্রোপাইটর মো. রুবেল মিয়া পালিয়ে যায়। 

অভিযানকালে সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ান, শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোছা. মুসলিমা খানম নিলু, সদর থানার এসআই রাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat