×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৩
  • ১৭০ বার পঠিত
ফেনী ব্যুরোঃ 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বেগম তহুরা আলী ছিলেন প্রখ্যাত অভিনেত্রী মেহের আফরোজ শাওন-এর মা এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী-এর স্ত্রী।

তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জামালপুর–শেরপুর অঞ্চল থেকে প্রথম দফায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী জেলা থেকে দ্বিতীয় দফায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat