×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৬৫ বার পঠিত
 মামুন ময়মনসিংহ প্রতিনিধি 

অভিযান#-১

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের  ডিবি ওসি নির্দেশে এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা হইতে  ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ইয়াছিন (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-রাবেয়া খাতুন, সাং-মোলাইদ, জনৈক ফাইজুল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর (ভাসমান), ২। মোঃ মফিদুল ইসলাম (২৯), পিতা-আলী হোসেন, মাতা-মফি বেগম, সাং-ইনানি মালিজিকান্দা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, বর্তমান সাং-মুলাইদ রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৩। মোঃ বিল্লাল (৩৫), পিতা-মৃত আশরাফ উদ্দিন ওরফে আশসাব, মাতা-সালেহা বেগম, সাং-ভাটিচারিয়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

অভিযান#-২

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট সাকিনস্থ হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বপন ঢালী (৪৫), পিতা-মৃত গফুর ঢালী, মাতা-মোছাঃ জামিনা খাতুন, সাং-কাঠালী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে  ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat