×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ২৩৭ বার পঠিত
সাইফুল ওয়াদুদ,ষ্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানপুর মটেরঘাট ও সুলতানপুর জেলে পাড়া সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওইসব এলাকার কৃষকদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর নওগাঁ সদর আসনের অবৈধ সংসদ সদস্যর চাচাতো ভাই সালমান ফারসি সৌরভ এই দুই সেচ প্রকল্প জোরপূর্বক দখল করে উচ্চ হারে পানির মূল্য নির্ধারণ, জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করলেও কৃষকরা তা পরিশোধ করে দেয়। চলতি ইরি-বোরো মৌসুমে আমরা জানতে পারি দুই প্রকল্পের প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা বিদ্যুৎ বিল রেখে পালিয়ে আছেন সালমান ফারসি সৌরভ। এতে দুই সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে নতুন সংযোগ প্রদানের অপরগতা জানান তারা। এ অবস্থায় হাজার হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন অনিশ্চিয়তার মুখে। তাই দ্রুত এই দুই সেচ প্রকল্পে বিদ্যুতের নতুন সংযোগ দাবি জানান বক্তারা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমাল, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাবেদুল ইসলাম সাবু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ফায়সাল আজম ওলি, বিনপি নেতা মাহমুদ হাসান ডলার, কৃষক মুনসুর আলী মাস্টার, ফজলু সাকিদার, মহাতাপ সাকিদার, লিটন সাকিদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat