×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ২২৪ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দবানের লামায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে  অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাতামুহুরী নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ অর্পিতা সুশীল পৌর এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত  ছাত্রী ছিল।লামা  থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিনজন গোসল শেষে নদীর তীরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে ফায়াার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ অর্পিতা সুশীলকে উদ্ধার সম্ভব হয়নি।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, অর্পিতাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat