×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ২৪৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বছর খানেক পূর্বে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রবেশ করে, তারপর পরিচয় গোপন করে সোনারপুরে বাড়ি ভাড়া নেওয়া, বস্ত্র কারখানার শ্রমিক হিসেবে কাজ করত, এমনই গুরুতর সব অভিযোগে ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আর তাতে অনুপ্রবেশ নিয়ে বিপদ আঁচ টের পাচ্ছেন তদন্তকারীরা। এদের জেরা করে সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ( ১৩ জানুয়ারি ) ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়। সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকার এক বাড়ি ভাড়া করেছিলেন ৫ বাংলাদেশি। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা। সকলেই পুরুষ। সম্প্রতি তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। খোঁজ খবর নিয়ে জানতে পারে, বছর খানেক আগে ৫ জন পুরুষ বাংলাদেশ থেকে  এসে বৈকুন্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেশে না। তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে  পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার (১২ জানুয়ারি ) রাতে গ্রেফতার করা হয় তাদের। যে বাড়িতে ভাড়া থাকত ৫ বাংলাদেশি, তার মালিক আপাতত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat