×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ২২৭ বার পঠিত
বিশেষ প্রতিবেদকঃ 
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন, এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ১২ টার সময়  এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত সিঙ্গাইর সদর ইউনিয়ন বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না।

উল্লেখ্য, সাংবাদিক বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন।

এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে পূর্ব থেকেই অবস্থান নেয়া একদল সন্ত্রাস বাহিনী তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে। সে সময় তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসী গ্রুপ। এবং তার গাড়িতে থাকা বাংলা এডিশন অফিসের ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরাও নিয়ে যায় সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের হামলাকালে ধস্তাধস্তির একপর্যায়ে দু’জনের মুখোশ খোলে যাওয়াতে চিনতে পেরেছেন বলে জানান সাংবাদিক বাদল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat