×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ১৮৫ বার পঠিত
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩১ জুলাই) বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী গণবিজ্ঞপ্তি জারি করে এ ঘোষণা দেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের এই প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়।

এ হিসাবে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে ১৬ জুলাই নির্বাচন কমিশন (ইসি) আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৪ জুলাই এই আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

২৫ জুলাই যাচাই-বাছাই ও গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। আসনটিতে মোট ভোটার তিন লাখ ৪৮ হাজার ৪৬৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat